তেহরান, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেনদেন নিয়ে বিরোধ নিষ্পত্তি না হলে ১ আগস্ট থেকে ভারতে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের 'ফারস' বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক তেল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, "ভারতের কাছ েেক পাওনা র্অ নিয়ে বিরোধ নিষ্পত্তি না হলে ইরান ১ আগস্ট থেকে ভারতে তেল রপ্তানির অনুমতি বন্ধ করে দিতে পারে।"
ওই কর্মকর্তা জুলাইয়ের প্রথম দিকে রয়টার্সকে জানান, ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি 'ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোং' (এনআইওসি) ভারতের তেল শোধনাগারগুলোতে চিঠি পাঠিয়ে এ সময়সীমা বেঁধে দিয়েছে। চিঠিটি পাঠানো হয় ২৭ জুন।
তবে তিনি বলেন, এনআইওসি দাপ্তরিকভাবে ওই চিঠি পাঠায়নি
উল্লেখ্য, ভারতের আমদানিকৃত তেলের ১২ শতাংশ সরবরাহ করে ইরানের এনআইওসি। কোম্পানিটি এর আগেও ভারতে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেয়।
কিন্তু সেই হঁশিয়ারিও দাপ্তরিক নয় এবং এর মানেও ভারতের কাছে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করা নয় বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৬ঘ.
bdnews24