২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ডিভোর্সের ঘোষণা জেনিফার লোপেজের

সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্থনি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 05:11 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

নিউ ইয়র্ক, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্থনি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সাত বছর বিবাহিত জীবন কাটিয়ে শুক্রবার এই শিল্পী দম্পতি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। এক বিবৃতিতে লোপেজ ও অ্যান্থনি বলেন, "এটি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল। আমরা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।" এই তারকা দম্পতির তিন বছর বয়সী যমজ সন্তান রয়েছে। ৪১ বছর বয়সী জেনিফার লোপেজের এটি তৃতীয় বিয়ে বিচ্ছেদ আর ৪২ বছর বয়সী অ্যান্তনির দ্বিতীয় বিয়ে বিচ্ছেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.