২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোখে ছানি পড়া রোধে সহায়ক ভিটামিন সি

বয়স্ক মানুষ যাদের খাবার-দাবারে ভিটামিন সি'য়ের পরিমাণ কম তাদের চোখে ছানি পড়ার ঝুঁকি বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

নিউইয়র্ক, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বয়স্ক মানুষ যাদের খাবার-দাবারে ভিটামিন সি'য়ের পরিমাণ কম তাদের চোখে ছানি পড়ার ঝুঁকি বেশি। চোখের লেন্সে মেঘের মত আবছা পরিস্থিতি সৃষ্টি করে ছানি। বয়স্ক মানুষদের ক্ষেত্রে চোখে ছানি তাদেরকে দৃষ্টিহীন করে তোলে। তবে কিছু গবেষণায় দেখা গেছে, যারা বেশি পরিমাণে ভিটামিন সি ও এন্টিঅক্সাইডেন্টস গ্রহণ করে তাদের এ পরিস্থিতির শিকার হওয়ার ঝুঁকি কম। কিন্তু ওই গবেষণাগুলো করা হয়েছে পশ্চিমা দেশগুলোতে; ভারতের মত স্বল্প আয়ের দেশে তা হয়নি। স্বল্প আয়ের দেশগুলোতে মানুষের মধ্যে ভিটামিন সি'য়ের মাত্রা খুব কম এবং চোখে ছানি পড়ার হার উল্লেখযোগ্যভাবে বেশি। ৬০ বা তদুর্ধ্ব ৫ হাজার ৬০০ ভারতীর চোখের ছানির মাত্রার ওপর নতুন গবেষণাটি চালানো হয়েছে। তারা তাদের খাবার-দাবার ও জীবনাভ্যাস সম্পর্কে সাক্ষাৎকারও নেন এবং তাদের রক্তে ভিটামিন সি এর মাত্রা পরিমাপ করেন। সার্বিকভাবে প্রায় ৭৩ শতাংশ অংশগ্রহণকারীর চোখে ছানি পড়ার সমস্যা দেখা গেছে। কিন্তু যাদের রক্তে ভিটামিন সি'য়ের মাত্রা বেশি এবং ভিটামিন সি গ্রহণের প্রবণতা বেশি তাদের চোখে ছানি পড়ার ঝুঁকি অনেক কম লক্ষ্য করা গেছে। বয়স্ক মানুষদের রক্তে ভিটামিন সি'র মাত্রা বেশি থাকলে চোখে ছানি পড়ার ঝুঁকি ৩৯ শতাংশ কমে যায় বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩২