২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে আল কায়েদা সদস্য সন্দেহে আটক ১৪

তুরস্কের পশ্চিমাঞ্চলে আল কায়েদার সন্দেহভাজন সদস্যদের ধরার লক্ষ্যে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ইস্তাম্বুল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/রয়টার্স)- তুরস্কের পশ্চিমাঞ্চলে আল কায়েদার সন্দেহভাজন সদস্যদের ধরার লক্ষ্যে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিলিয়েট সংবাদপত্র বুধবার একথা জানায়। আঙ্কারা প্রদেশের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৭শ' কেজি অ্যামুনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে। এটি বিস্ফোরক তৈরির অন্যতম প্রধান উপাদান। সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, আল কায়দা নেতা বিন লাদেন হত্যার প্রতিশোধ হিসেবে তুরস্কে মার্কিন স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আফগানিস্তানে সক্রিয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ততার সন্দেহে মঙ্গলবার ওই ১৪ জনকে আটক করা হয়। আঙ্কারায় অভিযানের পর বুরসা ও ইয়ালোবা প্রদেশেও অভিযান চালানো হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তুরস্কের পুলিশ প্রায়ই সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করে এবং আল কায়েদার সাথে তাদের সংযোগ রয়েছে বলে অভিযোগ করে। ২০০৩ সালে ইস্তাম্বুলে বোমা হামলা চালিয়েছিল আল কায়েদা। ওই হামলায় প্রায় ৬০ জন নিহত ও কয়েকশ' মানুষ আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৪ ঘ.