কান্দাহার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ছোট ভাই আহমেদ ওয়ালি কারজাইকে মঙ্গলবার গুলি করে হত্যা করা হয়েছে।
এক দেহরক্ষীর গুলিতেই তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস দমন বিভাগের প্রধান আব্দুল জাফর সৈয়দজাদা রয়টার্সকে বলেন, "তার দেহরক্ষীদের মধ্যে কেউ এ হত্যাকা- ঘটিয়েছে বলে আমাদের ধারণা।"
কান্দাহার প্রদেশে নিজ বাসভবনেই তাকে হত্যা করা হয়।
প্রদেশটির গভর্নরের মুখপাত্র জালমে আয়ুবি বলেন, "ওয়ালিকে তার বাস ভবনের অভ্যন্তরে হত্যা করা হয়েছে বলে আমি নিশ্চিত করছি।"
ওয়ালি কারজাই ছিলেন দক্ষিণ আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রেসিডেন্ট। তিনি আফগান পার্লামেন্টেরও একজন সদস্য।
স
bdnews24