ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধঘোষিত ম্যাগাজিন সম্পাদনার অভিযোগে তিব্বতের এক লেখককে চার বছরের কারাদন্ড দিয়েছে চীনের আদালত।
ওই ম্যাগাজিন সম্পাদকের নাম তাশি রাবতেন। তিব্বতের সিচুয়ান প্রদেশের এক আদালত তার বিরুদ্ধে এ রায় দেয় বলে বিবিসি জানায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক 'তিব্বতের জন্য আন্তর্জাতিক আন্দোলন' শীর্ষক একটি গোষ্ঠী এ খবর জানিয়েছে।
২০০৮ সালে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ গণঅভ্যুত্থানের বার্ষিকী স্মরণে 'ইস্টার্ন ব্লো মাউন্টেন' নামে ওই নিষিদ্ধ সাহিত্য ম্যাগাজিনটি পুনরায় প্রকাশ করা হয়।
চীনের দাবি, দালাইলামার অনুসারীরা তিব্বতকে চীনের কাছ থেকে পৃথক করার লক্ষ্যে এ অভ্যুত্থান ঘটিয়েছে।
তিব্বতের অনেক অধিবাসীর অভিযোগ, বেইজিং তাদের সংখ্যালঘুদের সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত করছে। এ জন্য সরকার সেখানে বসতি স্থাপনকারী চীনা হ্যান আদিবাসীদের বিপুল সহায়তা ও উৎসাহ দিয়ে যাচ্ছে।
কিন্তু বেইজিং-এর দাবি, এর ফলে সেখানে জীবনযাত্রার মান উন্নত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪০ ঘ.
bdnews24