ওয়ারশ, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন সভাপতি হয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক ইইউ'র নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব নিয়েই নবদ্যোমে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
একক বাজার শক্তিশালী করা, ইইউ'র সদস্য সংখ্যা বাড়ানো এবং অভিবাসনের মতো বিষয়গুলো নিয়ে কাজ কওে যাবেন বলে জানান তুস্ক।
২৭-জাতি ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেন তিনি।
ইইউ বিশেষত ইউরোজোন এ সময়েই ঋণ সঙ্কট সামলাতে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে বলে স্বীকার করেন তুস্ক।
ছয়মাস ইইউ'র সভাপতি দেশ হিসাবে দায়িত্ব পালন করবে পোল্যান্ড। এর আগে চলতি বছরের প্রথম ছয়মাসে ইইউ সভাপতির দায়িত্ব পালন করেছে হাঙ্গেরি।
তুস্ক হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের হাত থেকে ইইউ প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24