লিবিয়া, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পৌঁছে যাওয়া বিদ্রোহীরা শুক্রবার সরকারি বাহিনীর রকেট হামলার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।
বিদ্রোহীরা ৫ দিন আগে ত্রিপোলির উপকণ্ঠে ছোট্ট শহর বির আল-গানাম এ অগ্রসর হয়। এতে গতি পায় তাদের ৪ মাসের দীর্ঘ লড়াই।
কিন্তু বীর-আয়াদ থেকে রয়টার্সের এক ফটো সাংবাদিক বলেছেন, বীর আল গানামে অবস্থান নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে থাকা বিদ্রোহী যোদ্ধারা এখন সরকারি বাহিনীর গ্রাড রকেট হামলার মুখে পিছু হটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৫ গ.
bdnews24