২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মানবাধিকারকর্মী হু জিয়া মুক্ত

চীনে মানবাধিকারকর্মী হু জিয়া মুক্তি পেয়েছেন। রাষ্ট্রবিরোধী মনোভাব উস্কে দেওয়ার অভিযোগে সাড়ে তিন বছর কারাবাসের পর রোববার সকালে পরিবারের সদস্যদের কাছে ফেরেন তিনি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

বেইজিং, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে মানবাধিকারকর্মী হু জিয়া মুক্তি পেয়েছেন। রাষ্ট্রবিরোধী মনোভাব উস্কে দেওয়ার অভিযোগে সাড়ে তিন বছর কারাবাসের পর রোববার সকালে পরিবারের সদস্যদের কাছে ফেরেন তিনি। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ইউরোপ সফরের মধ্যেই মুক্তি পেলেন হু। হুর স্ত্রী জেং জিনিয়ান টেলিফোনে রয়টার্সকে বলেন, "বাবা মা ও আমাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। পরে তিনি জনসমক্ষে কথা বলতে পারবেন কিনা তা আমি জানিনা। তবে এ মুহূর্তে আমি চাই, সব কিছু শান্তিপূর্ণভাবে হোক। এখন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললে সমস্যা হতে পারে বলে আমি আশঙ্কা করছি।" হুর শারীরিক অবস্থা সম্পর্কে তার মা ফেং জুয়ান বলেন, "সে মোটামুটি ভালোই আছে। তার মেজাজও বেশ ফুরফুরে। বাড়ি এসে প্রথমে গোসল সেরে খাওয়া-দাওয়া করেছে সে।" রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে ২০০৭ সালে গ্রেপ্তার হন হু। ২০০৮ সালে সাজা হয় তার। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের আগে চীনে মানবাধিকার পরিস্থিতির নিন্দা জানিয়ে অনেক লেখালেখি করেন হু। দেশটিতে ঘাতক ব্যাধি এইডস বিরোধী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূূমিকা রয়েছে তার। গত বুধবার মানবাধিকারকর্মী ও প্রখ্যাত শিল্পী আই ওয়েইয়েইকেও মুক্তি দেয় চীন সরকার। কর ফাঁকির অভিযোগে তিন মাস আগে ভিন্নমতাবলম্বী এই শিল্পীকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৫১০ ঘ.