বৈরুত, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়া সহিংস পন্থায় বিক্ষোভ দমনাভিযানের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনার পাল্টা জবাব দিয়েছে। ইইউ সিরিয়ায় 'সংঘর্ষ ও নৈরাজ্য' জিইয়ে রাখতে চায় বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম।
দামেস্কয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, " ইইউ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাষণের যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতেই এটি প্রমাণ হয়ে যায় যে, তাদের একটি পরিকল্পনা আছে এবং তারা তা অব্যাহত রাখতে চায়। সিরিয়ায় জিইয়ে রাখতে চায় সংঘর্ষ ও নৈরাজ্য।"
মুয়াল্লেম আরো বলেন, "সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করুন। বিশৃঙ্খলা কিংবা সংঘর্ষ উস্কে দেবেন না। সিরিয়ার জনগণ আপনাদেরকে ছাড়াই নিজেদের ভবিষ্যৎ গড়তে সক্ষম। এখানে বাইরের কোনোরকম হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।"
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৫০ঘ.
bdnews24