লন্ডন, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকার গৃহযুদ্ধের সময়কার বর্বর হত্যাকা- ও যুদ্ধাপরাধের অভিযোগ শ্রীলংকাকে তদন্ত করে দেখতে হবে বলে বুধবার জানিয়েছে ব্রিটেন।
ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশন শ্রীলংকায় গৃহযুদ্ধের শেষ সপ্তাহগুলোর 'ভয়ঙ্কর' কিছু নতুন ভিডিওচিত্র দেখানোর পর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে শ্রীলংকা সরকারকে এ চাপ দিলো।
ব্রিটেন বুধবার বলেছে, নতুন প্রকাশিত এসব ভিডিও চিত্রে যা দেখা গেছে তা সেনাবাহিনীর বিনাবিচারে তামিলদের হত্যা করারই দৃশ্য। এ দৃশ্যগুলো যুদ্ধাপরাধের অকাট্য প্রমাণ।
এর আগে চ্যানেল ফোর গত মাসে শ্রীলংকার যুদ্ধপরাধের অন্যান্য ভিডিও চিত্র প্রকাশ করে।
কিন্তু শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সমস্ত ভিডিও চিত্র বানানো বলে তা নাকচ করে দিয়েছে।
একইসঙ্গে সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে এমন ভিডিও চিত্র তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেছে তারা।
২০০৯ সালে শ্রীলংকার সেনাবাহিনী 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) কে পরাজিত করলে দেশটিতে ২৫ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়।
কিন্তু ওই লড়াইয়ের শেষ দিনগুলোতে এলটিটিই গেরিলারা এবং শ্রীলংকার সেনাবাহিনী উভয়ই মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। লড়াইয়ে প্রায় ১ লাখ লোকের প্রাণহানি হয়েছে।
'শ্রীলংকাস কিলিং ফিল্ডস' নামে চ্যানেল ফোর এক ঘণ্টাব্যাপী ভিডিও চিত্রটি প্রচার করে। এতে তামিল পুরুষদের বিচার ও মৃত নগ্ন নারীদেহ পড়ে থাকতে দেখা যায়। এসব নারীদের যৌন নিপীড়ন করা হয়েছে বলেই প্রতীয়মাণ হয়েছে।
ফলে এ চিত্রগুলো লড়াইয়ের শেষ ধাপে শ্রীলংকার সেনাদের যুদ্ধাপরাধ প্রকৃষ্ট প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।
প্রায় দুইবছর ধরে ভিডিও সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র বিভাগের মন্ত্রী আলিস্টেয়ার বার্ট বলেন, তথ্যচিত্রের 'ভয়ঙ্কর সব দৃশ্য' দেখে তিনি হতবাক। লড়াইয়ে শ্রীলংকা 'আন্তর্জাতিক মানবতা ও মানবাধিকার লঙ্ঘন করেছে' তার স্পষ্ট প্রমাণ রয়েছে এসব ভিডিও চিত্রে।
এ বিষয়ে পদক্ষেপ নিতে শ্রীলংকা সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক স
bdnews24