২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতাহ মনোনীত ফায়াদকে হামাসের প্রত্যাখ্যান

ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী সালাম ফায়াদকে ঐক্য সরকারের অন্তর্র্বতী প্রধান হিসেবে ফাতাহ মনোনয়ন দিলেও তা প্রত্যাখ্যান করেছে হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী সালাম ফায়াদকে ঐক্য সরকারের অন্তর্র্বতী প্রধান হিসেবে ফাতাহ মনোনয়ন দিলেও তা প্রত্যাখ্যান করেছে হামাস। নাবিল সাথ নামের ফাতাহর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শনিবার রাতে রামাল্লায় ফিলিস্তিন ন্যাশনালিস্ট পার্টির (ফাতাহ) কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে, অন্তর্র্বতী সরকার প্রধান হিসেবে ফায়াদকে মনোনয়ন দেয়। কিন্তু হামাস ফায়াদের এ মনোনয়নের বিরোধিতা করেছে বলে টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে। ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠী হামাস ও ফাতাহ দীর্ঘদিন ধরেই পরস্পরের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। এ দুটি রাজনৈতিক গোষ্ঠীর তীব্র দ্বন্দ্বের কারণে ফিলিস্তিন দু'টি ভাগে ভাগ হয়ে পড়েছে। এর একাংশ পশ্চিম তীর শাসন করছে ফাতাহ এবং অপর অংশ গাজা ভূখ- শাসন করছে হামাস। তবে সম্প্রতি সব ধরনের বিরোধ এড়িয়ে দেশটিতে একটি ঐক্য সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে দুটি রাজনৈতিক গোষ্ঠীই ঐক্যমতে পৌঁছেছে। এ লক্ষ্যে চলতি বছরের এপ্রিলে দু'দলের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুসারে তারা দুই দলের সদস্য নয় এমন টেকনোক্রেটদের নিয়ে একটি ঐক্য সরকার গঠনে সম্মত হয়। অর্ন্তবর্তী ওই সরকার এক বছরের মধ্যে দেশটিতে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। মঙ্গলবার কায়রোতে ফায়াদ ও অন্য মনোনীতদের বিষয়ে হামাসের সঙ্গে ফাতাহ'র আলোচনা হওয়ার কথা রয়েছে । তবে রোববার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালাহ আল-বারদাউইল বলেন, "এটা নিশ্চিত যে ফায়াদকে ঐক্য সরকারের প্রধানমন্ত্রী কেন, মন্ত্রী হিসেবেও আমরা মেনে নেব না।" ফায়াদ গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধে সহযোগিতা করেছে বলেও সালাহ অভিযোগ করেন। এছাড়াও স