২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে দুই দফা বিস্ফোরণে নিহত ৩৪

পাকিস্তানের পেশোয়ার শহরে দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত ও একশ' মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 04:58 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

পেশোয়ার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের পেশোয়ার শহরে দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত ও একশ' মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার মধ্য রাতে একটি ভবনের কাছে ওই বিস্ফোরণ হয়। ভবনটিতে কয়েকটি সংবাদপত্রের কার্যালয় ও অ্যাপার্টমেন্ট রয়েছে। নিকটবর্তী একটি রেস্তোরাঁয় তখন অনেকে রাতের খাবার খাচ্ছিলেন। পেশোয়ারের হাসপতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অনেক সাংবাদিক ও পুলিশ সদস্য রয়েছে। প্রথমে একটি বিস্ফোরণ ঘটে। তাতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও কয়েক মিনিটের মধ্যে প্রচণ্ড শব্দে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। কেনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, এটা আত্মঘাতী হামলা। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বানারস খাঁন জানান, একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নায়িম আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, "দ্বিতীয় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। চারদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে। আহতরা কাতরাতে কাতরাতে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে।" পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের তথ্যমন্ত্রী মিঞা ইফতেখার হুসেন সাংবাদিকদের জানান, ৩৪ জন নিহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। "তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে"- বলেন তিনি। আফগানিস্তানের সীমান্তবর্তী পেশোয়ার শহরটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী। পাকিস্তানের অ্যাবোটাবাদে ২ মে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে আল- কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাকিস্তানি তালেবান ও আল- কায়েদা বিন লাদেন হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এমআই/২২৪৯ ঘ.