রিয়াদ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মৃত্যুদন্ড দেওয়া থেকে সৌদি আরবের অবশ্যই বিরত থাকা উচিৎ।
গত ৬ সপ্তাহে দেশটিতে মৃত্যুদন্ড কার্যকরের হার 'উল্লেখযোগ্য বেড়ে যাওয়ায়' শুক্রবার তারা একথা জানিয়েছে।
এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি জানায়, ২০১০ সালে দেশটিতে ২৭টি মৃত্যুদ- কার্যকর হলেও ২০১১ সালের এই কয়েক মাসে একই সংখ্যক মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। আর এর মধ্যে ১৫টিই কার্যকর হয়েছে গত মে মাসে।
চলতি বছরের অর্ধেক সময় পর্যন্ত পাঁচজন বিদেশি নাগরিককে মৃত্যুদ- দেওয়া হয়েছে, গত বছর যা ছিলো এ সংখ্যা ছিল ছয় জন।
২০০৯ সালে দেশটিতে ১৯ জন বিদেশিসহ ৬৯ জনের মৃত্যুদন্ড দেওয়া হয়। আর ২০০৮ ও ২০০৭ সালে যথাক্রমে ৪০ জন বিদেশিসহ ১০২ জন ও ৭৬ জন বিদেশিসহ কমপক্ষে ১৫৮ জনের মৃত্যুদ- দেওয়া হয়।
দেশটির শরিয়া আইন অনুযায়ী ধর্ষণ, হত্যা, ধর্ম ত্যাগ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের শাস্তি হিসেবে মৃত্যুদ- দেওয়া হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপপরিচালক ফিলিপ লুথার বলেন, "মৃত্যুদ-ের বিধান সম্পূর্ণভাবে বন্ধ করার উদ্যোগ হিসেবে সৌদি সরকারের উচিত এই মুহূর্তে মৃত্যুদন্ড কার্যকর বন্ধ করে দন্ড প্রাপ্তদের শান্তি রদ করা।"
র্র্বতমানে মৃত্যুদন্ড কার্যকরের অপেক্ষায় থাকা ১শ' জন কারাবন্দির বিষয়ে অ্যামনেস্টি উদ্বিগ্ন বলেও জানান তিনি। এদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক।
এ ব্যাপারে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্ত
bdnews24