২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় পুলিশ কমান্ডারসহ নিহত ৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কমান্ডারসহ তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কমান্ডারসহ তিনজন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় খোস্টে পাকিস্তান সীমান্তের কাছে এ হামলা চালানো হয় বলে শনিবার আল জাজিরা জানায়। এতে ১৬ জন আহত হয়েছে বলে আফগানিস্তানের হাসপাতালসূত্র জানিয়েছে। এখনো পর্যন্ত এ হামলা সম্পর্কে বিস্তারিত কোনোকিছু জানা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে বেশ কয়েকটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে অবস্থানকারী বিদেশি বাহিনী আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। ২০১৪ সালে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের এ প্রক্রিয়া শেষ হবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৩ ঘ.