২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আকস্মিক সফরে সিআইএ পরিচালক প্যানেট্টা

সিআইএ পরিচালক লিও প্যানেট্টা আকস্মিক সফরে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ওয়াশিংটন, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিআইএ পরিচালক লিও প্যানেট্টা আকস্মিক সফরে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছেন। মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এটিই পাকিস্তানে তার প্রথম সফর। পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা জানান, আল কায়েদার বিরুদ্ধে কাজ করতে পাকিস্তানকে সহায়তা করার যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র করেছিল সে বিষয়েই আবারো আলোচনা করবেন প্যানেট্টা। সিআইএ'র বিদায়ী পরিচালক ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট ওবামার মনোনীত প্যানেট্টা বৃহস্পতিবার সিনেটের শুনানিতে স্বীকার করে বলেন, "পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক 'কঠিন' এবং 'সংকটপূর্ণ'। সন্ত্রাসবিরোধী অভিযান কিভাবে চালানো হবে সে বিষয়ে বিতর্কের কারণে দ'ুদেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আল কায়েদা ও অন্যান্য চরমপন্থ'ীদের প্রতিহত করতে পাকিস্তান যথাযথভাবে কাজ করছে না। আর নিজেদের দেশে যুক্তরাষ্ট্রের চালানো এক পাক্ষিক পদক্ষেপের বিষয়েও পাকিস্তান হতাশ। বিন লাদেন হত্যা মিশনের পর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১১ ঘ.