২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মকবুল ফিদা হুসেইন আর নেই

প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেইন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে একটি হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

মুম্বাই, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেইন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে একটি হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু মুন্না জাভেরি রয়টার্সকে বলেন, বার্ধক্যজনিত কারণেই সকালে হাসপাতালে ফিদার মৃত্যু হয়েছে। তিনি বলেন, "বেশ কিছু দিন ধরে তিনি (ফিদা) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দু-একদিনের মধ্যে তার বাসায় ফেরার কথা ছিলো। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে।" মকবুল ফিদার চিত্রকর্ম ছিলো বিশ্বব্যাপী সমাদৃত। তবে হিন্দু দেবীদের নগ্ন চিত্র আঁকায় ভারতে কট্টর হিন্দুদের ক্ষোভের মুখে পড়েন তিনি। এর প্রতিবাদ জানাতে তার বাড়িতে হামলা চালিয়ে চিত্রকর্ম ভাংচুর করে তারা। তার বিরুদ্ধে আদালতেও মামলা হয়। ২০০৬ সালে দেশ ছাড়েন মকবুল ফিদা। ২০১০ সালে কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। তখন থেকে দুবাই ও লন্ডনে ছিলেন এ চিত্রশিল্পী। এক যুগ আগে বলিউডে 'গজগামিনী' নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন ফিদা, যাতে অভিনয় করেন মাধুরী দীক্ষিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৪৫৬ ঘ.