২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতায় নতুন করে গাদ্দাফি বাহিনীর হামলা

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনারা বুধবার বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাতায় নতুন করে হামলা শুরু করেছে। তিনদিক থেকে শহরটিতে গোলা বর্ষণ করছে তারা। এতে অন্তত ১২ বিদ্রোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ত্রিপোলি, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনারা বুধবার বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাতায় নতুন করে হামলা শুরু করেছে। তিনদিক থেকে শহরটিতে গোলা বর্ষণ করছে তারা। এতে অন্তত ১২ বিদ্রোহী নিহত হয়েছে। বিদ্রোহীদের এক মুখপাত্র একথা জানিয়েছেন। গাদ্দাফি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি'র এক সংবাদদাতা জানিয়েছেন মিসরাতায় রকেট হামলা চলছে। বিদ্রোহীদের মুখপাত্র হাসান আল-মিসরাতি রয়টার্সকে বলেছেন, "মিসরাতায় প্রচ- গোলা হামলা চলছে... গাদ্দাফির সেনারা পূর্ব, পশ্চিম ও দক্ষিণ; তিনদিক থেকে গোলাবর্ষণ করছে।" হাসান আরো বলেন, "তিনি সব দিক থেকে (গাদ্দাফি) হাজার হাজার সেনা পাঠিয়েছেন এবং তারা শহরটিতে প্রবেশের চেষ্টা করছে। যদিও তারা এখনো শহরের বাইরে রয়েছে।" হামলায় ইতোমধ্যেই ১২ বিদ্রোহী যোদ্ধা নিহত এবং ২৬ জন আহত হয়েছে বলে জানান হাসান। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ন্যাটো বাহিনীর বোমা হামলায় সাময়িক বিরতির মধ্যে মিসরাতায় নতুন করে গাদ্দাফি বাহিনীর হামলে পড়ার এ ঘটনা ঘটলো। ত্রিপোলিতে ২৪ ঘণ্টা প্রচ- বোমা বর্ষণের পর বুধবার সকালে তা কিছুক্ষণের জন্য বন্ধ করে ন্যাটো। সম্প্রতি জোর ন্যাটো হামলার মুখেও গাদ্দাফি অনড় অবস্থান জানানোর পর বুধবার ব্রাসেলসে বৈঠক করেছেন ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা। গাদ্দাফিকে ক্ষমতা থেকে সওে যেতে হবে এ ব্যাপারে মন্ত্রীরা একমত হলেও সামরিক পন্থাকেই তা অর্জনের সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন না অনেকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৫ ঘ.