ওয়ানা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় সোমবার অন্তত ১৭ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তিনটি চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকার একটি জঙ্গি কম্পাউন্ডে এবং একটি সেমিনারে প্রথম হামলা দুটি হয়। তৃতীয় হামলাটি হয় একটি যানের ওপর। এতে তি জঙ্গি নিহত হয়।
ওই এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় আল কায়েদা কমান্ডার কাশ্মীরী নিহত হওয়ার পর এ ড্রোন হামলা হলো।
জঙ্গিরা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং কমান্ডার কাশ্মীরী নিহতের ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ঘন ঘন চালক বিহীন বিমান হামলা হচ্ছে। কারণ, উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযানের খবর পেয়ে বহু জঙ্গি দক্ষিণে পালাতে শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৯ ঘ.
bdnews24