জাতিসংঘ, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----জাতিসংঘ মহাসচিব পদে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হবেন বান কি মুন। আগামী সপ্তাহের শুরুতেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করার চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছেন জাতিসংঘের এক কূটনীতিক।
এ পদে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদেশগুলোর সমর্থন পেয়েছেন মহাসচিব বান কি মুন।
এতে করে তার পুনর্নির্বাচিত হওয়াটা একরকম নিশ্চিত বলে মনে করছেন কূটনীতিকরা।
নাম প্রকাশ না করে তারা বলেন, বান সোমবার সকালে জাতিসংঘ সদস্যদেশ, বিশেষত এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার প্রার্থীতার বিষয়টি নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা করেছেন।
এরপর একটি সংবাদ সম্মেলন ডেকে তিনি প্রকাশ্যে দ্বিতীয়বারের মতো ৫ বছর মেয়াদে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থীতা ঘোষণা করবেন। বানের বর্তমান মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
পরবর্তী মেয়াদে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ ভাগ বলে মন্তব্য করেছেন নিরাপত্তা পরিষদের এক কূটনীতিক।
সাধারণত নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘ মহাসচিব নির্বাচন করে থাকে। ভেটো ক্ষমতা সম্পন্ন ৫ টি দেশের সিদ্ধান্তেই মূলত কে এ পদে আসীন হবেন তা নির্ধারিত হয়।
এ নিয়মে বানের আনুষ্ঠানিক পুনর্নির্বাচন প্রক্রিয়া শেষ হবে জুনের শেষ নাগাদ।
চীন ও অন্যান্য দেশগুলোতে মানবাধিকারের অপব্যবহারের বিরুদ্ধে তেমন সোচ্চার না হওয়ায় বান কি মুন গত বছর সমালোচনার মুখে পড়েন। নীরব কূটনীতির কারণে গত ৪ বছর ধরেই তিনি সমালোচিত হয়ে আসছেন।
কিন্তু জলবায়ু পরিবর্তন এবং নিরস্ত্রীকরণ কর্মসূচিতে তার উদ্যমের জন্য প্রশংসা পেয়েছেন বান।
তাছাড়া, স
bdnews24