২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি অভিযানে গুরু রামদেবের অনশন পণ্ড

ভারতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের দাবিতে অনশনরত যোগব্যায়াম গুরু রামদেবের অনশনস্থলে অভিযান চালিয়ে তা পণ্ড করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

নয়া দিল্লি, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের দাবিতে অনশনরত যোগব্যায়াম গুরু রামদেবের অনশনস্থলে অভিযান চালিয়ে তা পণ্ড করে দিয়েছে পুলিশ। রোববার ভোরে গুরু রামদেবকে আটক এবং সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। কিছু সময় পরে অবশ্য রামদেবকে ছেড়ে দেওয়া হয়। বিদেশে পাচার করা কয়েকশ'কোটি ডলারের অবৈধ সম্পদ ফিরিয়ে আনা ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের দাবিতে শনিবার ভারতের রাজধানী নয়্ াদিল্লির রামলীলা ময়দানে আমরণ অনশন শুরু করেন রামদেব। কয়েক হাজার সমর্থকও তার সঙ্গে যোগ দেন। বিবিসি জানিয়েছে, পুলিশি অভিযানে রামদেবের প্রায় ৩০ জন সমর্থক আহত হয়েছেন। দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, "পাঁচ হাজার মানুষের যোগব্যায়াম অনুশীলন ক্যাম্প করার জন্য অনুমতি দেওয়া হয়েছিলো। পঞ্চাশ হাজার মানুষ নিয়ে আন্দোলনের অনুমতি ছিলো না। আমরা অনুমোদন বাতিল করে তাদেরকে ওই স্থান ছেড়ে চলে যেতে বলেছি।" এর আগে গুরু রামদেবকে আমরণ অনশন থেকে বিরত রাখতে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে আলোচনা করে ব্যর্থ হন। এই আলোচনায় নেতৃত্ব দেন ভারত সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী কপিল সিবাল। কপিল সিবাল শুক্রবার বলেন, "এই বিষয়ে তার সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। আলোচনার অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। বিষয়গুলো আজই সমাধান করা সম্ভব হবে এমনটা আমরা আশা কারি না।" অনশন শুরুর আগে গুরু রামদেব যোগব্যায়াম ও প্রার্থণা করেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে এবং গরীবরা যাতে একটি উন্নত জীবন পেতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রতিবাদ। তিনি বলেন, দুর্নীতিবাজ রাজনীতিকরা জনগণের কষ্টার্জিত অর্থের একটা বড় অংশ মেরে দিয়েছেন। দুর্নীতিবাজদের কোনো ধর্ম নেই। দুর্নীতিবাজ সব মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি তার এ অনশনকে 'দুর্নীতির বিরুদ্ধে সত্যাগ্রহ' বলে অভিহিত করেন। বাবা রামদেবের যোগ ব্যায়ামের অনুষ্ঠান টেলিভিশনে স