২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার আদালতে হাজির করা হবে ম্লাদিচকে

সাবেক বসনীয় সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচকে গণহত্যার অভিযোগে বিচারের জন্য সার্বিয়া থেকে নেদারল্যান্ডস এর হেগ এ পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

দ্য হেগ, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাবেক বসনীয় সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচকে গণহত্যার অভিযোগে বিচারের জন্য সার্বিয়া থেকে নেদারল্যান্ডস এর হেগ এ পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হবে। আদালতের একটি বিবৃতিতে বুধবার একথা বলা হয়েছে। মঙ্গলবার ম্লাদিচকে হেগ এ পাঠানো হয়। এখন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। আদালতের বিচারকরা শুক্রবার ০৮০০ জিএমটিতে ম্লাদিচকে আদালতে হাজির করার সময় নির্ধারণ করেছেন। ১৬ বছর পলাতক থাকার পর ম্লাদিচ গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে সার্বিয়ায় চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যেও তাকে বিচারের হেগ এ পাঠালো সার্বিয়া। ম্লাদিচের বিরুদ্ধে বসনিয়া যুদ্ধের সময় (১৯৯২-৯৫) ৪৩ মাস সারায়েভো অবরুদ্ধ করে রাখা এবং স্রেব্রেনিৎসায় ৮ হাজার মুসলমানকে নির্বিচারে হত্যা করার অভিযোগ রয়েছে। ম্লাদিচের আইনজীবীরা বলেছিলেন, ৬৯ বছর বয়স্ক ম্লাদিচ মানসিক অবস্থা স্থিতিশীল নয়। শারীরিকভাবেও তিনি অনেক দুর্বল। এ অবস্থায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে তিনি অক্ষম। কিন্তু বেলগ্রেড আদালত গত সপ্তাহে ম্লাদিচ বিচারের মুখোমুখি হতে সক্ষম বলে রায় দেয়। ম্লাদিচকে হেগ এ স্থানান্তরের বিরুদ্ধেও আবেদন করেছিলেন তার আইনজীবরা। কিন্তু সার্ব আদালত সে আবেদনও খারিজ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/১৯৪৯ ঘ.