জুরিখ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাতার ঘুষ দিয়ে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজক হয়েছে- এমন অভিযোগ ওঠার পর আরো জটিল আকার ধারণ করেছে ফুটবলের বিশ্ব প্রশাসক ফিফার সঙ্কট।
সোমবার ফিফা মহাসচিব জেরোম ভাল্কের ফাঁস হয়ে যাওয়া এক ইমেইলে বলা হয়, বিশ্বকাপের আয়োজক হতে কাতার ফিফা সদস্যদের ঘুষ দেয়। ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পরদিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার গণমাধ্যমের কাছে এই ইমেইল ফাঁস করে দেন।
জেরোম ওই ইমেইল পাঠানোর কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।
২০১৮ ও ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য গত ডিসেম্বরে আয়োজক দেশ নির্বাচন করে ফিফা। ২০১৮ বিশ্বকাপের দায়িত্ব পায় রাশিয়া। আর কাতার ২০২২ সালের আয়োজক দেশ নির্বাচিত হয়।
আয়োজক হতে ব্যর্থ ব্রিটেনের ফুটবল সংগঠকরা তখন থেকেই অভিযোগ করে আসছেন, ফিফা কর্মকর্তরা ঘুষ খেয়ে তাদের বিপক্ষে রায় দিয়েছে।
ফাঁস হয়ে যাওয়া ইমেইলে ভাল্কে বলেন, "আমি বুঝি না, হাম্মাম কেন দৌঁড়াচ্ছেন। তিনি কি সত্যিই ভাবেন যে- তার কোনো সম্ভাবনা আছে? নাকি যেভাবে বিশ্বকাপ কিনে নিয়েছে সেভাবে ফিফাকেও কিনে নিতে চান তিনি?"
এশিয়ার ফুটবল কনফেডারেশনের চেয়ারম্যান ও কাতারের নাগরিক মোহাম্মদ বিন হাম্মাম ছিলেন ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে রোববার তাকেও সাময়িক বরখাস্ত করে ফিফা।
ফাঁস হয়ে যাওয়া ইমেইল প্রসঙ্গে হাম্মাম বলেছেন, ভাল্কে এ ধরনের অভিযোগ কেন করছেন, সে বিষয়ে তার কোনো ধারণাই নেই।
ফিফার দুই নির্বাহী পরিষদের সদস্য হাম্মাম ও ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন সামনে রেখে সমর্থন পাওয়ার জন্য গত ১০ ও ১১ মে ত্রিনিদাদে ক্যারাবিয়ান ফুটবল ইউনিয়নের বৈঠকে ৪০ হাজার ডলার ঘুষ দেন তারা।
বিষয়টি তদন্তের জন্য তাদের ফিফার এথিকস কমিটিতে তলব করার পর রোববার নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন হাম্মাম। ফলে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব
bdnews24