বেলগ্রেড, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুদ্ধাপরাধের অভিযোগে সাবেক বসনিয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ গ্রেপ্তারের প্রতিবাদে বেলগ্রেডে তার সমর্থকদের বিক্ষোভ-সহিংসতা চলাকালে ১৮০ জনকে গ্রেপ্তার করেছে সার্বীয় কর্তৃপক্ষ।
ম্লাদিচপন্থি বিক্ষোভকারীদের হামলায় ৩২ জন পুলিশ আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
রোববার রাতে বিক্ষোভ মিছিল চলাকোলে আটককৃতদের বেশিরভাগই তরুণ। ১৯৯২-৯৫ সালের বসনীয় যুদ্ধের সময় তাদের অনেকের জন্মও হয়নি।
ম্লাদিচের জন্য এ বিক্ষোভ করার জন্য সার্বিয়ান র্যাডিকাল পার্টি দেশের বিভিন্ন স্থান থেকে বাসে কওে তাদের নিয়ে এসেছে। এদের অনেকেই রোববারের ফুটবল ম্যাচ থেকে সরাসরি এসেছে বলেও জানা গেছে।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া ছয়টি দোকানেও ভাঙচুর করেছে তারা। সহিংসতা চলাকালে ৩২ জন পুলিশ এবং ১১ জন বিক্ষোভকারী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ১শ' কিলোমিটার দূরের উত্তপূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রেপ্তার করা হয় 'বসনিয়ার কসাই' রাতকো ম্লাদিচকে। খবরটি নিশ্চিত করেন সার্ব প্রেসিডেন্ট বোরিস তাদিচ।
১৯৯২-৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় সার্বিয়ার সেনা প্রধান থাকাকালে
bdnews24