ল্যাংলে, ভার্জিনিয়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা ও হত্যায় সহায়তা করার জন্য শুক্রবার গোয়েন্দা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
সেইসঙ্গে আল কায়েদার জীবিত সদস্যরা তাদের ওপর লক্ষ্য রাখছে বলেও সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ল্যাংলেতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদর দপ্তরে গোয়েন্দা সংস্থাগুলোর এক সমাবেশে ওবামা বলেন, "কোনো ভুল করা যাবে না। বিষয়টি এখনও শেষ হয় নি"।
তিনি আরো বলেন, "আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিজয় আপনাদের জন্য সম্ভব হয়েছে।"
মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি আপনাদের ওপর বিশ্বাস রেখেছিলাম। এখন পুরো বিশ্ব বুঝতে পারছে তা কতটা যুক্তিসংগত ছিল।"
ওদিকে ওসামাকে হত্যা 'সঠিক শাস্তি' হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে সাহসী সিদ্ধান্ত দিয়েছিলেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিআইএ'র প্রধান লিও পানেট্টা।
তিনি বলেন, "আমাদের কাজে আস্থা রয়েছে এমন একজন কমান্ডার-ইন-চিফ পেয়ে আমরা ধন্য"।
মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, বিন লাদেনকে খুঁজে বের করতে সিআইএ'র প্রচেষ্টা ও ২ মে পাকিস্তানে কমান্ডো অভিযানে তাকে হত্যার সফলতার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সংস্থাটির গোপন ও অস্বীকৃত কাজের স্বীকৃতি দেওয়া হবে।
ওবামা বলেন, "কোনো ঘটনা ভুল পথে গেলে প্রথমেই আপনাদের দোষারোপ করা হয়। আর কোনো কিছুতে সফলতা আসলে সবার শেষে আপনাদের কৃতিত্ব দেওয়া হয়ে থাকে"।
১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার জন্য সিআইএ'র গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হয়। এ ঘটনার পর সংস্থাটির সুনাম ক্ষুণ
bdnews24