২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় খ্রিস্টান-মুসলিম পাল্টাপাল্টি সমাবেশ, গুলিবিদ্ধ ২

মিশরের রাজধানী কায়রোয় শনিবার খ্রিস্টান ও মুসলমানদের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ চলাকালে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

কায়রো, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোয় শনিবার খ্রিস্টান ও মুসলমানদের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ চলাকালে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার দিনের শেষভাগে কায়রোর সরকারি টেলিভিশন ভবনের সামনে বিক্ষোভের সময় পাশের সেতুর ওপর দিয়ে যেতে থাকা একটি গাড়ি থেকে গুলি করা হয়। এতে দুইজন আহত হয়। আহতরা কোন ধর্মাবলম্বী তা উল্লেখ করেনি মেনা। তবে এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আহত দুজন খ্রিস্টান। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত এক খবরে বলা হয়, খ্রিস্টান ও অজ্ঞাতনামাদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মেনা জানায়, "কায়রোর নিরাপত্তা বাহিনী বিক্ষোভে গুলি বর্ষণকারীর একজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কি উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" এদিকে সিনাই উপদ্বীপে এক মুসলিম শেখের সমাধির কাছে একটি বিস্ফোরণ হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে। ধর্মান্তরিত হওয়া, পারিবারিক বিতর্ক এবং চার্চ নির্মাণ নিয়ে মিশরে প্রায়ই খ্রিস্টান-মুসলমান সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটে। এক খ্রিস্টান নারীর মুসলমান হওয়া নিয়ে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতায় অন্তত ১২ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে। বিডিািনউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এমআই/১৪২৩ ঘ.