২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামার স্ত্রীদের জেরার সুযোগ পেতে পারে যুক্তরাষ্ট্র

পাকিস্তান আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিতে পারে যুক্তরাষ্ট্রকে। এক মার্কিন কর্মকর্তা এ সম্ভাবনার কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ওয়াশিংটন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিতে পারে যুক্তরাষ্ট্রকে। এক মার্কিন কর্মকর্তা এ সম্ভাবনার কথা জানিয়েছেন। পাকিস্তান এ সিদ্ধান্ত নিলে তা দু'দেশের মধ্যকার টানাপোড়েনের সম্পর্ক মেরামতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র আগে থেকেই পাকিস্তানের কাছে এ সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছে। তবে ইসলামাবাদে পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত ২ মে রাতে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাদের বিশেষ এক অভিযানে নিহন হন আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। তিনি কিভাবে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে লুকিয়ে থাকতে পেরেছিলেন তার যথাযথ ব্যাখ্যা দেওয়ার চাপের মুখে আছে পাকিস্তান। বিন লাদেনের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানা এবং বিশ্বব্যাপী ছড়ানো তার জঙ্গি নেটওয়ার্ক গুটিয়ে আনার জন্য তার তিন স্ত্রীকে জেরা করতে চায় মার্কিন তদন্ত কর্মকর্তারা। পাকিস্তান এখন সে অনুমতি দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্রকে এ অনুমতি দেওয়ার কোনোরকম সিদ্ধান্তের কথা অস্বীকার করে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় তদন্তকারীদের তদন্ত এখনো শেষ হয়নি। এখনই যুক্তরাষ্ট্রকে জেরার অনুমতি দেওয়ার কথা ভাবাও যায় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২১ ঘ.