শিকাগো, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের লাশের ছবি প্রকাশ না করার প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তে সায় আছে প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিনির। এনবিসি পরিচালিত জরিপে এমনটি দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে ওসামা বিন লাদেনের লাশের ছবি প্রকাশ করা হবে না বলে জানান।
ছবি প্রকাশ করা হলে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এবং জঙ্গিদের অপপ্রচারণার অস্ত্র হিসেবে ছবিগুলো ব্যবহৃত হতে পারে আশঙ্কায় ওবামা এ সিদ্ধান্ত নেন।
এনবিসি'র জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ মার্কিনিই মনে করে বিন লাদেনের লাশের ছবি প্রকাশ করা উচিত না। আর ছবি প্রকাশ করা উচিত বলে মনে করে মাত্র ২৪ শতাংশ মার্কিনি।
অন্য আরো ১২ শতাংশ মার্কিনি ওবামার সিদ্ধান্তকে খুব জোরালোভাবে সমর্থন না জানালেও তার সঙ্গে একমত পোষণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/১৭৪৭ ঘ.
bdnews24