সানা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে তিজ শহরে সোমবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দোকানদার ও দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮০ জন।
বিক্ষোভকারীদের সরকারি ভবন ঘেরাও কর্মসূচি ঠেকাতে তিজ শহরে প্রবেশ করে সশস্ত্র সেনাযান।
এক বিক্ষোভকারী বুশরা আল মাক্তারি বলেন, পুলিশ এবং সেনারা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। তারা গুলি চালায় এবং টিয়ার গ্যাস ছোড়ে। বিক্ষিপ্ত বুলেটে নিহত হয় এক দোকানদার। প্রচ- গুলিবর্ষণে নিহত হয় আরো দুই বিক্ষোভকারী।
আহতদের চিকিৎসায় নিয়োজিত এক ডাক্তার একথা জানান।
ইয়েমেনে ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ'র বিরুদ্ধে অনেকদিন ধরেই বিক্ষোভ হয়ে আসছে।
রোববার তিজ শহরে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করে ছাত্র ও শিক্ষকরা। তারা পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানায়। অনেকে আবার সালেহ বিরোধী স্লোগানও দেয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে দুজন নিহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
কিন্তু বিক্ষোভকারীরা রাতভর আবার নতুন করে বিক্ষোভের জন্য সমবেত হলে সোমবার ফের তা দমন করতে মাঠে নামে নিরাপত্তা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫২ ঘ.
bdnews24