২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবিধানিক আদালতের স্বীকৃতি পেলেন প্রেসিডেন্ট ওয়াত্তারা

আলাসানে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে আইভরি কোস্টের সর্বোচ্চ সাংবিধানিক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

আবিদজান, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলাসানে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে আইভরি কোস্টের সর্বোচ্চ সাংবিধানিক আদালত। বৃহস্পতিবার দেওয়া এই স্বীকৃতির মাধ্যমে সাংবিধানিক আদালত পূর্বের অবস্থান থেকে সরে আসলো। এরআগে ওই আদালতই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেওয়া নির্বাচন কমিশনের ফল বাতিল করে দেয়। সেই সাথে সাবেক প্রেসিডেন্ট ল্যরাঁ বাগবোকে নির্বাচিত ঘোষণা করে আদালত। সাংবিধানিক আদালতের ওই রায়ের পর দেশটির জনগণ দুই ভাগে ভাগ হয়ে যায়। শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট পল ইয়ো এন'দ্রি বলেন, "সাংবিধানিক পরিষদ আলাসানে ওয়াত্তারাকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছে।" তিনি আরো বলেন, "সাংবিধানিক পরিষদ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারাকে শপথগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।" দ্রুতই ওই শপথ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৭ ঘ.