ওয়াশিংটন, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনের মরদেহের ডিএনএ'র সাথে তার আত্মীয়দের ডিএনএ'র শতভাগ মিল পাওয়া গেছে। পাশাপাশি লাদেনের এক স্ত্রীও তার লাশ সনাক্ত করেছেন।
মার্কিন গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, লাদেনকে যেখানে হত্যা করা হয় সেখানকার অনেক মালামাল ও জিনিসপত্রও জব্দ করা হয়েছে। ওগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৪ ঘ.
bdnews24