ওয়াশিংটন, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সাথে নিহত নারী তার স্ত্রী নয়।
মার্কিন কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানায়।
লাদেন নিহত হওয়ার সময় তাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেননি বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এর আগে নিহত ওই নারী বিন লাদেনের স্ত্রীদের একজন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাসবাদবিরোধী শীর্ষ উপদেষ্টা জন ব্রেনান।
বন্দুকযুদ্ধের সময় নিহত ওই নারী সম্ভবত স্বেচ্ছায় মানবঢাল হিসেবে এগিয়ে আসেন বলেও দাবি করেন তিনি।
তবে হোয়াইট হাউজের আরেকটি সূত্র জানায়, হামলায় বিন লাদেনের স্ত্রী নিহত হননি, তবে আহত হয়েছেন।
রোববার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে গোপন আস্তানায় হামলা চালিয়ে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২০০ ঘ.
bdnews24