লন্ডন, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্মরণকালের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার মূল-পরিকল্পনাকারী হিসেবে আবির্ভূত হয়ে ওসামা বিন লাদেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে দুনিয়াজোড়া 'জিহাদ' এর ডাক দিয়ে গড়ে তোলেন বৈশ্বিক নেটওয়ার্ক আল কায়দা।
২০১১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টুইন টাওয়ারে আত্মঘাতী বিমান হামলার নেপথ্যগুরু বিন লাদেন ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রতিশোধের মূল লক্ষ্য।
বিন লাদেনকে 'জীবিত বা মৃত অবস্থায়' ধরার পণ করে আল কায়েদার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন বুশ। দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধের নাম দেওয়া হয় 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ'।
কিন্তু যুদ্ধ ছড়িয়ে পড়লেও ক্ষমতায় থাকার দুই মেয়াদেও লাদেনকে ধরার পণ বা যুদ্ধ কোনোটাই শেষ করতে পারেননি বুশ। বরং এই 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' এবং এ যুদ্ধের নামে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে বিদেশে তীব্র সমালোচনায় পড়েন বুশ।
২০০৯ সালে বুশের উত্তরসূরি বারাক ওবামা ক্ষমতায় এসেই মুসলমানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের 'নতুন-সূচনা'র ঘোষণা দিলেও তা নাকচ করে দিয়ে ওবামার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিন লাদেন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে তালেবানের উৎখাতের পর বিন লাদেন পাকিস্তানে আশ্রয় নেন বলেই ব্যাপকভাবে ধারণা করা হয়ে আসছিলো।
ওবামার বক্তব্য অনুযায়ী, রোববার ইসলামাবাদেই আমেরিকান সৈন্যদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারান আল কায়দার শীর্ষ নেতা।
আল কায়দার 'নিরাপদ স্বর্গ' হিসেবে বিবেচিত পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্র চালকবিহীন বিমান হামলা চালাতে থাকায় বিন লাদেনের দল সেখানে দুর্বল হয়ে পড়তে থাকে। আর শেষ দিনগুলোতে দেশটির দুর্গম পার্বত্য গুহায় কিংবা কোনো ব্যস্ত নগরীতে লুকিয়ে থাকা অবস্থায় নিজ দল আল কায়েদার ওপরও তার নিয়ন্ত্রণ কমে যায় বা বিন লাদেন অনেকটা কোনঠাসা হয়ে পড়েন মনে করা হয়।
আফগানিস্তান থেকে পিছু হঠার পর অনেকদিন বড় কোনো হামলা চালাতে পারেনি আল কায়দা। অন্যদিকে, আল কায়দার ওপর ক্রমাগত রাজনৈতিক ও নিরাপত্তার চাপ জোরালো হতে থাকায় ওসামাও তার কৌশল বদলান। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তার সমর্থক ও সহযোগী সংগঠনের মাধ্যমে ছোট আকারে এবং আরো সহজ-সংগঠিত উপায়ে হামলা চালানো শুরু করেন।
যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' চলতে থাকার সময়েই ধীরে ধীরে ইয়েমেন, ইরাক ও উত্তর আফ্রিকায় আল কায়েদার নেটওয়ার্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। আর সৌদি আরবে জন্মগ্রহণকারী বিন লাদেনের ধূসর লম্বা দাড়ি ও বিষণ
bdnews24