২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেবে না মুসলিম ব্রাদারহুড

মিশরে নতুন রাজনৈতিক দল খুলেছে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলেও পার্লামেন্ট নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী দেবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

কায়রো, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে নতুন রাজনৈতিক দল খুলেছে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলেও পার্লামেন্ট নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী দেবে তারা। শনিবার শুরা সদস্যদের বৈঠক শেষে এক বিবৃতিতে পার্লামেন্ট নির্বাচনে ৪৫ থেকে ৫০ শতাংশ প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় মুসলিম ব্রাদারহুড। মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দল ফ্রিডম অ্যান্ড জাস্টিসের প্রধান মোহাম্মদ আল-মুর্সি শনিবার কায়রোয় সাংবাদিকদের বলেন, নতুন এ দলটি গণতান্ত্রিক হবে। "আগের ধারণামতো এটা কোনো ইসলামি পার্টি নয়, এটা ধর্মীয় আদর্শপুষ্ট নয়।" তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী দেওয়া হবে। গণবিক্ষোভের মুখে ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়েন প্রেসিডেন্ট হোসনি মুবারক। নতুন পার্লামেন্ট সদস্য ও প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে ক্ষমতাসীন সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিল। মুবারকবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো মুসলিম ব্রাদারহুডের। গ্রুপটির ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় আগের নির্বাচনগুলোতে স্বতন্ত্র প্রার্থী দিতো তারা। মিশরের সংবিধানে ধর্ম, শ্রেণী বা অঞ্চল ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪৫৭ ঘ.