২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের জনসংখ্যা ১শ' ৩৪ কোটি

গত ১০ বছরে চীনের জনসংখ্যা ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ২০১০ সাল পর্যন্ত দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১শ' ৩৪ কোটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

বেইজিং, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ১০ বছরে চীনের জনসংখ্যা ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ২০১০ সাল পর্যন্ত দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১শ' ৩৪ কোটিতে। বৃহস্পতিবার প্রকাশিত চীনের আদমশুমারির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সর্বশেষ ২০০০ সালে করা আদমশুমারি অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ছিলো ১শ' ২৭ কোটি। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে দ্রুত নগরায়ন ঘটছে এবং বয়স্কের সংখ্যা বাড়ছে। এসব প্রবণতার জন্য আগামী বছরগুলোতে শ্রম বাজারে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশটির সম্ভাব্য শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। প্রতিবেদনে দেখা যায়, অতীতের তুলনায় বর্তমানে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে। ১৯৯০-২০০০ সালে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো ১১ দশমিক ৭ শতাংশ। ২০১০ সালে চীনের মোট জনসংখ্যার অর্ধেকই (৪৯ দশমিক ৭ শতাংশ) শহরে বসবাস করছে। ২০০০ সালে শহরে বসবাসকারী জনসংখ্যার হার ছিলো ৩৬ দশমিক ১ শতাংশ। অবশ্য সেসময় জনসংখ্যা হিসেব করতে ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। সা