২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জ্বালানি তেল রপ্তানিতে আগ্রহী ভারত

পাকিস্তানে জ্বালানি তেল পেট্রোল ও ডিজেল রপ্তানি করতে আগ্রহী ভারত। দুদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সপ্তাহেই বিষয়টি নিয়ে বৈঠক করবেন বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ইসলামাবাদ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে জ্বালানি তেল পেট্রোল ও ডিজেল রপ্তানি করতে আগ্রহী ভারত। দুদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সপ্তাহেই বিষয়টি নিয়ে বৈঠক করবেন বলে খবর পাওয়া গেছে। সোমবার ভারতের সবচেয়ে বড় তেল শোধনাগার জানিয়েছে, পাকিস্তান জ্বালানি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে তারা দেশটিতে ডিজেল এবং পেট্রোল রপ্তানি করতে ইচ্ছুক। ভারত ও পাকিস্তানের মধ্যে বছরের পর বছর ধরে বৈরি সম্পর্কের কারণে জ্বালানি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। দু'দেশের সম্পর্ক কিছুটা উন্নত হওয়ার পর পাকিস্তান ভারতের পেট্রোলিয়াম সামগ্রীর ওপর থেকে বাধা নিষেধ তুলে নেয়। কিন্তু স