২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইমের শত প্রভাবশালীর তালিকাশীর্ষে মিশর আন্দোলনের নেতা ওয়ায়েল গোনিম

জনপ্রিয় তারকাদের সঙ্গে মিশরের গণ আন্দোলনের অখ্যাত নেতাও উঠে এসেছে এ বছর টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়। বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় আরো আছেন জাপানের একজন চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় তারকাদের সঙ্গে মিশরের গণ আন্দোলনের অখ্যাত নেতাও উঠে এসেছে এ বছর টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়। বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় আরো আছেন জাপানের একজন চিকিৎসক। তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছেন মিশরের ৩০ বছর বয়সী ইন্টারনেটকর্মী ওয়ায়েল গোনিম। প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণ আন্দোলনে জনগণকে ফেইসবুকের মাধ্যমে একত্রিত করার কৃতিত্ব তার। স