২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালবাদ শহরে একটি বোমা বিস্ফোরণে তিন পুলিশ নিহত এবং ছয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

আফগানিস্তান, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালবাদ শহরে একটি বোমা বিস্ফোরণে তিন পুলিশ নিহত এবং ছয়জন আহত হয়েছে। পুলিশের একটি গাড়িতে আগে থেকে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন শিশু। তারা বিস্ফোরণস্থলের কাছেই ছিলো। আফগানিস্তানে বিদেশি বাহিনীর হাত থেকে দেশের নিরাপত্তা ভার আফগান বাহিনীর হাতে হস্তান্তরের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তালেবান জঙ্গিদের বোমা হামলার ঘটনাও বেড়ে চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২১ ঘ.