২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাজারবায়েভ আবারো কাজাখস্তানের প্রেসিডেন্ট

কাজাখস্তানের নির্বাচনে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নুরসুলতান নাজারবায়েভ। ৯৫ শতাংশেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

আলমাতি, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---কাজাখস্তানের নির্বাচনে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নুরসুলতান নাজারবায়েভ। ৯৫ শতাংশেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। কাজাখস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, নাজারবায়েভ পক্ষে ৯৫ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। ৭০ বছর বয়সী নাজারবায়েভ সমর্থকদের বলেছেন, তিনি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সংস্কারকাজ চালিয়ে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৫ ঘ