২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতা চলছে

সিরিয়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা, ধরপাকড় চলছে। পিটানো হচ্ছে বিক্ষোভকারীদের, গ্রেপ্তার হয়েছে ২০ জনেরও বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

আম্মান, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা, ধরপাকড় চলছে। পিটানো হচ্ছে বিক্ষোভকারীদের, গ্রেপ্তার হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। রাস্তায় চোখে পড়ছে বন্দুকধারীদের আনাগোনা। জীবনের ঝুঁকি নিয়েও রাস্তায় নামছে বিক্ষোভকারীরা। শুক্রবার জুমার নামাজের পর নিরাপত্তা বাহিনীকে উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। নিরাপত্তা বাহিনীও শক্তি প্রয়োগ করতে দ্বিধা করেনি। শুক্রবারের সংঘর্ষে কমপক্ষে ৫জন নিহত হয়। সামাজিক নেটওয়ার্কিং সাইটে প্রকাশিত একটি ভিডিওতে হোমস শহরে এক বিক্ষোভকারীকে ধাওয়া করে ছড়ি দিয়ে পিটাতে দেখা গেছে। শোনা গেছে গুলির আওয়াজও। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তিনটি শহরে সহিংসতার জন্য শসস্ত্র গ্র"পগুলোকে দায়ী করেছে। মানবাধিকার গ্র"পগুলো জানিয়েছে, দু সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত কয়েক ডজন মানুষ মারা গেছে। সন্দেহভাজন বিক্ষোভকারীদের বিভিন্ন এপার্টমেন্টে তল্লাশিও চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ওদিকে, দউমায় স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, ওই শহরে মানুষ নিহতদের লাশ ফেরত চায়। ১৫জনের লাশের অপেক্ষায় থাকার কথা জানান তিনি। এর আগে রাজধানী দামেস্ক সংলগ্ন দউমায় সংঘর্র্ষের ঘটনায় আহত ৫০জনকে ফিরিয়ে দিয়েছে সিরিয়ার গোয়েন্দা পুলিশ। শনিবার দিনগত মধ্যরাতে গোয়েন্দা পুলিশের কয়েকটি গাড়ি ৫০জন আহতকে নিয়ে দউমার মিউনিসিপ্যালিটি স্কোয়ারে আসে। রোববার ভোরে স্বজনদের কাছে আহতদের ফিরিয়ে দেয় পুলিশ। এসময় সেখানে জড়ো হওয়া কয়েকশত লোক 'মুক্তি', 'মুক্তি' বলে শ্লোগান দেয়। একজন প্রত্যক্ষদর্শী জানায়, গোয়েন্দা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আরো ২৫জন বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে এবং জোহরের নামাজের আগে নিহতদের পরিবারগুলোর কাছে লাশ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে। দউমার নিকটবর্তী এলাকায় একজন আন্দোলনকারী জানান, দউমা বিক্ষোভে ফুঁসছে। মুক্তির ঐতিহাসিক সুযোগের মুখে সিরিয়রা আর অলসের মত বসে থাকবে না। পুরুষেরা বুঝতে পারছে তারা ঘরে লুকিয়ে থাকলেও, তাদের স্ত্রীরা বের হওয়ামাত্র তাদের (স্ত্রীদের) গ্রেপ্তার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৪৪ ঘ.