২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত হামলায় ৪ ইরানি রক্ষী নিহত

সীমান্তরক্ষীদের একটি চৌকিতে অজ্ঞাত হামলাকারীদের গ্রেনেড হামলায় চার ইরানি সীমান্তরক্ষী নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

তেহরান, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্তরক্ষীদের একটি চৌকিতে অজ্ঞাত হামলাকারীদের গ্রেনেড হামলায় চার ইরানি সীমান্তরক্ষী নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। টেলিভিশনে প্রচারিত খবরে জানা যায়, শুক্রবার রাতে দেশটির পশ্চিমে কুর্দিস্তান অঞ্চলের ইরাক সীমান্তের মারিভান শহরে এ হামলার ঘটনা ঘটে। "অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা সীমান্তরক্ষীদের অফিসের ভিতরে একটি গ্রেনেড ছুড়ে মারে" সংবাদ প্রতিবেদনে জানায় তারা। এর আগে, মার্চের ২৫ তারিখে, সানানদাজ শহরের কাছে দুই সশস্ত্র জঙ্গির গুলিবর্ষণে গুলিবিদ্ধ হয়ে দুইজন পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হয় বলে সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল। পশ্চিম ইরানে নিরাপত্তাবাহিনীর সাথে প্রায়ই কুর্দি গেরিলাদল পিজেএকে-র সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। গেরিলাদলটি কুর্দিস্তান ওয়াকার্স পার্টি (পিকেকে)-র একটি শাখা। ১৯৮৪ সাল থেকে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। কুর্দিস্তান তুরস্ক, ইরাক, ইরান ও সিরিয়ায় কুর্দি অঞ্চল নিয়ে গঠিত একটি পর্বতময় এলাকা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১২ ঘ.