২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবিদজানে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে ফরাসি সেনারা

আইভরি কোস্টে ওয়াত্তারা ও বাগবো সমর্থকদের তুমুল লড়াইয়ের মধ্যে আবিদজানের বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে ফরাসি সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আইভরি কোস্টে ওয়াত্তারা ও বাগবো সমর্থকদের তুমুল লড়াইয়ের মধ্যে আবিদজানের বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে ফরাসি সেনারা। একইসঙ্গে আইভরি কোস্টে অতিরিক্ত আরো ৩শ সেনা পাঠাচ্ছে ফ্রান্স। এক সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন। এএফপি বার্তা সংস্থার প্রতিবেদন উল্লেখ করে বিবিসি এ খবর দিয়েছে। আইভরি কোস্টের প্রধান নগরী আবিদজানে বৃহস্পতিবার রাত থেকেই ওয়াত্তারা ও বাগবো সমর্থকদের মধ্যে তুমুল লড়াই চলছে। প্রেসিডেন্ট প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও আগবান সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দু'পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। সংঘর্ষের কারণে ফরাসি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছে ১৫০০রও বেশি বিদেশি নাগরিক। শনিবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি সাঁজোয়া যানে বাগবোর অনুগত বাহিনী রকেট চালিত গ্রেনেড হামলা চালালে চার শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছে। এর আগেও কোকোডায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি টহল গাড়িতে হামলা হয়। গত ২৮ নভেম্বরের নির্বাচনে স্বাধীন নির্বাচন কমিশন ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করলেও ক্ষমতা ছাড়তে নারাজ ল্যঁরা বাগবো দেশের সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক স