গোহাটি, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামে নির্বাচনের দুদিন আগে শনিবার সকাল-সন্ধ্যা বন্ধ ডেকেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)। এদিন মুম্বাইয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
ভারতের প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের উচ্চকক্ষে (রাজ্যসভা) আসামের প্রতিনিধি মনমোহন সিং দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় শনিবার আসাম আসার কথা রয়েছে। রাজ্যসভার ১২৬টি আসনে সোমবার প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনমোহন সিংয়ের আসাম যাওয়ার আগের তারিখ ছিল গত ২৮ মার্চ। তাই উলফা ওইদিনই ১২-ঘণ্টার বন্ধ ডেকেছিল। কিন্তু মনমোহন সিংয়ের সফরে পরিবর্তন আনার পর উলফাও বন্ধের তারিখ পরিবর্তন করে।
পৃথক রাষ্ট্রের দাবিতে ১৯৭৯ সাল থেকে সশস্ত্র সংগ্রাম করছে উলফা। এরপর সংগঠনটির অনেক নেতা আত্মসমর্পণ বা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিলেও সামরিক শাখায় প্রাধন পরেশ বড়
bdnews24