২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে লন্ডনে সম্মেলন

যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে লন্ডনে মঙ্গলবার সমবেত হয়েছেন আন্তর্জাতিক কূটনীতিকরা। লিবিয়া সংকটের আশু সমাধান এবং গাদ্দাফিকে সরানোর পরিকল্পনা করবেন তারা।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

লন্ডন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে লন্ডনে মঙ্গলবার সমবেত হয়েছেন আন্তর্জাতিক কূটনীতিকরা। লিবিয়া সংকটের আশু সমাধান এবং গাদ্দাফিকে সরানোর পরিকল্পনা করবেন তারা। সম্মেলনে অংশ নিচ্ছে ৪০ টিরও বেশি দেশ এবং আন্তর্জাতিক সংগঠন এর প্রতিনিধিরা। লিবিয়া সংকট নিরসনে তারা একটি রাজনৈতিক চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চালাবেন। ইতালি লিবিয়া সঙ্কট নিরসনে একটি রাজনৈতিক চুক্তি করার প্রস্তাব দিয়েছে। সঙ্কটের আশু সমাধান হিসাবে ইতালি অবিলম্বে যুদ্ধবিরতি, গাদ্দাফিকে নির্বাসনে পাঠানো এবং বিদ্রোহীদের সঙ্গে আদিবাসী নেতাদের আলোচনা অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও ইঙ্গিত দিয়েছেন যে, গাদ্দাফিকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া এবং তার ৪০ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলন প্রশমিত করার একটি উপায় হতে পারে নির্বাসন। লিবিয়ার বিদ্রোহীরা ইতোমধ্যেই প্রতিশ্র"তি দিয়ে বলেছে, গাদ্দাফিকে উৎখাত করা গেলে তারা একটি অবাধ ও গণতান্ত্রিক দেশ গড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৪১৩ঘ.