২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে ওয়াত্তারাপন্থি বাহিনীর দখলে দুই শহর

আইভরি কোস্টে প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে দুটি শহর দখল করে নিয়েছে প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

আবিদজান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আইভরি কোস্টে প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে দুটি শহর দখল করে নিয়েছে প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী। আইভরি কোস্টে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারাপন্থি যোদ্ধারা দালোয়া এবং দুয়েকৌয়ে শহর দখল করেছে বলে মঙ্গলবার জানিয়েছে উভয়পক্ষের যোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা। ২০০২ সালের গৃহযুদ্ধের সময় থেকে আইভরি কোস্টের উত্তরাঞ্চল ওয়াত্তারাপন্থি যোদ্ধাদের দখলে রয়েছে। এখন তারা দেশের পূর্ব এবং পশ্চিম দু'অঞ্চলেই বাগবোর অনুগত বাহিনীর হাত থেকে একের পর এক শহর দখল করে নিচ্ছে। গত বছর নভেম্বরে আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াত্তারাকেই বিজয়ী হিসাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক স