২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফিকে সাদ্দামের মতো উৎখাত করা হবে না: ওবামা

মুয়াম্মার গাদ্দাফিকে সাদ্দাম হোসেনের মতো উৎখাত করা হবে না বলে জানিয়েছেন বারাক ওবামা। ওয়াশিংটন চাচ্ছে, লিবিয়ার শাসককে তার দেশের জনগণই হটাবে। সৈন্য না নামিয়ে বাইরে থেকে তাতে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ওয়াশিংটন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফিকে সাদ্দাম হোসেনের মতো উৎখাত করা হবে না বলে জানিয়েছেন বারাক ওবামা। ওয়াশিংটন চাচ্ছে, লিবিয়ার শাসককে তার দেশের জনগণই হটাবে। সৈন্য না নামিয়ে বাইরে থেকে তাতে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকে অভিযান চালিয়ে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দামকে ক্ষমতাচ্যুত করে। এবার লিবিয়ায় অভিযান চালাচ্ছে ন্যাটো। তবে এখন পর্যন্ত ন্যাটো বাইরে থেকে বিমান আক্রমণ চালালেও লিবিয়ায় সৈন্য পাঠায়নি। এর মধ্যেই সোমবার ওবামার বক্তব্য এলো। ওয়াশিংটনে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে সেনা কর্মকর্তাদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরাক অভিযানের সূত্র ধরে বলেন, "লিবিয়ায় সে রকম কিছুর পুনরাবৃত্তি করবো না আমরা।" জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরাক অভিযানের সমালোচনা করেছিলেন ডেমোক্রেট সিনেটর ওবামা। ১০ দিনের বিমান হামলার মাধ্যমে বিরোধীদের ওপর গাদ্দাফির অনুগত বাহিনীর হামলা বন্ধ করা গেছে বলেও দাবি করেন ওবামা। তবে শক্তি প্রয়োগের মাধ্যমে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা ভুল হবে-বলেন তিনি। গাদ্দাফির পতন হলে লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে মিত্রদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানান ওবামা। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে লিবিয়ায় সামরিক অভিযানের সমালোচনার জবাব দেন ওবামা। অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, "সেখানে সহিংসতা বন্ধের অনন্য ক্ষমতা ছিলো আমাদের, অভিযান চালানোর জন্য আন্তর্জাতিক স