২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে স্বপক্ষের গোলায় ১৩ সেনা নিহত

পাকিস্তানের আফগান সীমান্তের কাছে স্বপক্ষের গোলায় আধাসামরিক বাহিনীর ১৩ সেনাসদস্য নিহত হয়েছে। নিহতদের একজন কর্ণেল ও একজন ক্যাপ্টেন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

পেশাওয়ার,পাকিস্তান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তের কাছে স্বপক্ষের গোলায় আধাসামরিক বাহিনীর ১৩ সেনাসদস্য নিহত হয়েছে। নিহতদের একজন কর্ণেল ও একজন ক্যাপ্টেন। আফগান সীমান্তবর্তী খাইবারের পশতুন আদিবাসী এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত আধাসামরিক বাহিনীর একটি দলের ওপর স্বপক্ষের ছোড়া মর্টার শেলের আঘাতে ১৩ সেনা নিহত হয়। ঘটনাস্থলের কাছের শহর পেশাওয়ারে নিহতদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আসিফ ইয়াসিন মালিক মঙ্গলবার একথা জানিয়েছেন। তিনি বলেন, "জঙ্গিদের মেশিনগানের গুলির জবাবে সেনারা মর্টার শেল নিক্ষেপ করে। এ সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি মর্টারের গোলা নিজেদেরই একটি অংশে আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।" তবে স্থানীয় কিছু অধিবাসী রয়টার্সকে জানায়, রাস্তায় জঙ্গিদের পেতে রাখা বোমায় সেনাবাহীনির গাড়ীটি বিধ্বস্ত হয়ে সেনা সদস্যরা নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এবি/এলকিউ/১৫৫২ ঘ.