২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ভূমিকম্পের ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার

জাপানে ভূমিকম্পের নয়দিন পর রোববার ইসিনোমাকি শহরের একটি বাড়ির ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধা ও তার ১৬ বছর বয়সী নাতিকে। জাপানের এনএইচ কে টেলিভিশন এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে ভূমিকম্পের নয়দিন পর রোববার ইসিনোমাকি শহরের একটি বাড়ির ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধা ও তার ১৬ বছর বয়সী নাতিকে। জাপানের এনএইচ কে টেলিভিশন এ খবর দিয়েছে। মিয়াগি এলাকার পুলিশের উদ্ধৃতি দিয়ে এনএইচকে জানায়, উদ্ধার পাওয়া দুইজন দুর্বল হয়ে পড়লেও তাদের চেতনা আছে। দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই হাসপাতালের ডাক্তারের উদ্ধৃতি দিয়ে এনএইচকে জানায়, উদ্ধার পাওয়া দুইজন ভূমিকম্পের পর বাড়ির রান্নাঘরে আটকা পড়েছিলো। ফ্রিজে রাখা খাবার খেয়ে এ কয়দিন বেঁচে ছিলো তারা। ১৬ বছর বয়সী নাতিটি কোনোক্রমে বাড়ির ছাদে উঠে উদ্ধারকারী হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করে বলে জানিয়েছে এনএইচকে। ইসিনোমাকি শহরের রেডক্রস হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, দুজনেরই চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ঘ.