২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭

পাকিস্তানের ফয়সালাবাদ শহরে মঙ্গলবার একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ইসলামাবাদ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের ফয়সালাবাদ শহরে মঙ্গলবার একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। ফয়সালাবাদের পুলিশ প্রধান আফতাব চিমা সাংবাদিকদের বলেন, সিএনজি স্টেশনে রাখা একটি গাড়ির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে বোমা রাখা ছিলো বলে জানান তিনি। শহরটির ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা নাসিম সাদিক বলেন, ১৭ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এখন পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে থাকায় দেশটিতে গত কয়েক বছর ধরে বোমা হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫২২ ঘ.