২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণা প্রসাদ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণা প্রসাদ ভাট্টারাই আর নেই। শুক্রবার ভোরে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণা প্রসাদ ভাট্টারাই আর নেই। শুক্রবার ভোরে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান। তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে শনিবার বিবিসি জানায়। নেপালে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের পর ১৯৯০ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পুনরায় ১৯৯৯ সালের মে থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কৃষ্ণা প্রসাদ। প্রথমবার প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করার পর তিনি নতুন সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্নীতিবিরোধী অভিযানের কারণে কৃষ্ণা প্রসাদ ভাট্টারাই একজন স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। তার মৃত্যুতে নেপাল সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪১ ঘ.